,

পিএসএলের প্রথম ম্যাচ জিতল কোয়েটা

psl-jugantor_3333স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। প্রথম ম্যাচে মিসবাহ উল হকের দল ইসলামাবাদ ইউনাইটেডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সরফরাজ আহমেদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কোয়েটা অধিনায়ক সরফরাজ।

ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে মিসবাহ বাহিনী। দলের পক্ষে ২৮ বলে চার বাউন্ডারি আর এক ছক্কায় ৪১ রানের ইনিংস খেলেন মিসবাহ। এছাড়া শেষের দিকে আন্দ্রে রাসেল ২০ বলে চার বাউন্ডারি আর দুই ছক্কায় অপরাজিত ৩৫ রান করেন।

বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ একাই ইসলামাবাদের টপ অর্ডারকে গুঁড়িয়ে দিয়েছেন। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট।

১২৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২৪ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে ১৩২ রান করে কোয়েটা। ইংলিশ ব্যাটসম্যান লুক রাইট ১২৮ রানকে একেবারে মামুলি বানিয়ে ফেলেন। আহমেদ শেহজাদকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেন ৫৩ রান। শেহজাদ ১১ রান করে আউট হন। তবে লুক রাইট মাত্র ৫৩ বলে ১১ চার আর ৪ ছক্কায় অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।

এদিকে শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় সাকিব আল হাসান এবং মুশফিকুর রহীমের দল করাচি কিংস খেলবে লাহোর কালান্দারসের বিপক্ষে। রাত ১০টায় তামিম ইকবালের দল পেশোয়ার জালমির প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা