,

১০০ প্রভাবশালী বৃটিশ বাংলাদেশির তালিকা প্রকাশ

1454648990যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির সাফল্য উদযাপনে গত মঙ্গলবার পঞ্চমবারের মতো লন্ডন সিটি হলে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইনস্পিরেশন (বিবিপিআই) তালিকা প্রকাশ করা হয়। প্রভাবশালী একশ জনের এই তালিকায় এবার শীর্ষে নাদিয়া। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির শীর্ষস্থানীয় উদ্যোক্তা, সমাজকর্মী, রাজনীতিক, শিল্পী-সাহিত্যিক ও সাংবাদিকসহ বিভিন্ন ক্ষেত্রে খ্যাতনামা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিজ নিজ ক্ষেত্রে সফল এবং মূলধারায় সাফল্য অর্জন করেছেন এমন ব্রিটিশ বাংলাদেশিদের কাজের স্বীকৃতি দিতেই প্রতিবছর বিবিপিআই ১০০ জানের তালিকা প্রকাশ করে। এবারও অনুকরণীয় ও অনুপ্রেরণার উৎস সেই সব খ্যাতিমান ও প্রভাবশালী বৃটিশ বাংলাদেশীদের নিয়ে টেমস নদীর তীরে বসেছিল এক অনন্য সম্মিলন।

জাহরা চৌধুরী মালিকের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জিএলএ মেম্বার মুরাদ কোরেশি। অনুষ্ঠানে এবার ফ্রেন্ডস অব বিবিপিআই হিসেবে পল স্কুলি এমপি ও এমপি কারেন বাক এর হাতে ক্রেক্ট তুলে দেন সাংবাদিক সৈয়দ নাহাস পাশা ও বাংলাদেশ হাইকমিশনার আবদুল হান্নান। পারসন অব দ্যা ইয়ার ২০১৬ হিসেবে গ্রেট বৃটিশ বেক অব চ্যাম্পিয়ন নাদিয়া হোসাইনের নাম ঘোষনার পর আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয় এ বছরের প্রকাশিত বিবিপিআই ম্যাগাজিন । তবে যারা নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছেন এবং তারাই হচ্ছেন আমাদের আগামী প্রজন্মের সত্যিকারের রোল মডেল বললেন বৃটিশ এমপিরা।

বৃটিশ বাংলাদেশি কমিউনিটি যে অসাধারণ ভূমিকা ও অবদান রেখে চলেছেন তার অনন্য দলিল হচ্ছে এ বছরের তালিকা বললেন বিবিপিআই এর প্রতিষ্ঠাতা আব্দাল উল্লাহ । বৃটিশ বাংলাদেশি পাওয়ার তালিকা প্রণয়নে যারা বিচারক ছিলেন ইকবাল ওয়াহাব ওবিই, সৈয়দ নাহাস পাশা, জন নিউবিগিন, নাহিদা রহমান, আব্দাল উল্লাহ(ফাউন্ডার) এবং আয়েশা কোরেশী এমবিই(এডিটর) ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চক হাউজ অব লর্ডসের সদস্য এ্যানে মেইন,করণ বিলিমোরিয়া, স্যার কিয়ের স্ট্যারমার, রনি ক্যাম্পবেল, জেওফ্রি কিফট ব্রাউন সহ বেশ কয়েকজন ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা