,

২৭ ওভার শেষে নেপাল ১১৪/৪

nepal_191007অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ব্যাটিংয়ে নেমে ২৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১৪ রান করেছে নেপাল। অধিনায়ক রাজু রিজাল ৫০ ও রাজবীর সিং ০১ রানে অপরাজিত আছেন।

দলীয় ১৭ এবং ১৯ রানের মাথায় ওপেনার সন্দীপ সুনার (০৭) ও যুগেন্দ্র সিং কার্কি (০১) সাজঘরে ফিরেছেন। অপর ওপেনার সুনীল ধামালা ২৫ রান করে দলীয় ৬৩ রানের মাথায় রাসআউটের শিকার হয়ে মাঠ ছেড়েছেন। ১১৪ রানে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে জয়রাজ শেখের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন আরিফ শেখ।

বাংলাদেশের পক্ষে দুটি উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। মেহেদী হাসান রানা পেয়েছেন একটি উইকেট।

শুক্রবার সকাল ৯টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নেপালের অধিনায়ক রাজু রিজাল।

এর আগে তিনবার কোয়ার্টার ফাইনাল খেলে তিনবারই হেরে বিদায় নিতে হয়েছে টাইগার যুবাদের। এবার অবশ্য ফেভারিট হিসেবেই যুববিশ্বকাপ মিশন শুরু করেছে স্বাগতিকরা। গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়ে ইতোমধ্যে ফেবারিট কতমার প্রতি সুবিচারও করেছে যুবারা।

নেপালের সঙ্গে ২০০২ বিশ্বকাপের আসরে প্লেট সেমিফাইনালে ২৩ রানে হেরেছিল বাংলাদেশ। তবে সেই বাংলাদেশের সঙ্গে এবারের দলের তফাত আকাশ-পাতাল। তাই এবার ভিন্ন কিছুই আশা করছেন সমর্থকরা।

আজকের ম্যাচে জিতলে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণ হবে টাইগার যুবাদের। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে সেটিই করে দেখাতে মুখিয়ে আছেন দলের সব খেলোয়াড়।

২০০৬ সালে শ্রীলঙ্কায় যুব বিশ্বকাপের আসরে বর্তমানে জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত সেটাই সেরা সাফল্য টাইগার যুবাদের। এবার সেটি উতরে যাওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা