,

ডাকাত সন্দেহে গণপিটুনি, দুই যুবক নিহত

urlকুমিল্লার চান্দিনায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

গণপিটুনিতে নিহত ব্যক্তিরা হলেন চান্দিনার তেবারিয়া গ্রামের রুবেল ( ২৫) ও বেলাশ্বর এলাকার সোলেমান ( ৩০)।

পিটুনিতে গুরুতর আহত হয়েছেন নাঈম (২৮) নামের এক যুবক। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চান্দিনার রানীচড়া এলাকার সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল একদল লোক। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন ও গ্রামের পাহারাদাররা ধাওয়া দিয়ে তিনজনকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে আজ ভোরে গুরুতর আহত ওই তিনজনকে উদ্ধার করে পুলিশ।

ওসি আরো বলেন, উদ্ধারের পর তিনজনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরই মারা যান আরো একজন। আহত অপরজনকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা