,

এমপি লতিফের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানি মামলা

1454578560
বন্দর নগরীতে এম এ লতিফের নামে এই দুটি বিলবোর্ড লাগানো হয়েছিল|

বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে চট্টগ্রামের সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলা হয়েছে । বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে সাবেক যুবলীগ নেতা সাইফুদ্দিন রবি এই মামলাটি করেন।

আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল জানান, জাতির জনকের ছবি বিকৃত করায় দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি করা হয়েছে। আদালত গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার পদমর্যাদার কোনো কর্মকর্তাকে দিয়ে এর তদন্ত করতে বলেছে।

মামলার বাদী সাইফুদ্দিন রবি জানান, জাতির জনকের মানহানির ক্ষতিপূরণ হিসেবে আমি এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছি। সম্প্রতি প্রধানমমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরের সময় চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য লতিফের নামে বিলবোর্ড-ফেস্টুন বন্দরনগরীতে স্থাপন করা হয়েছিল। তাতে বঙ্গবন্ধুর বিকৃত ছবি ব্যবহারের অভিযোগ ওঠে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা