,

শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

160205012500_car_un_640x360_bbc_nocreditআন্তর্জাতিক ডেস্ক : শান্তিরক্ষী বাহিনীর যে সদস্যদের হাতে শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছে, তাদের মধ্যে বাংলাদেশসহ চারটি দেশের সৈনিকরা রয়েছে জাতিসংঘ জানিয়েছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নতুন সাতটি যৌন নিপীড়নের ঘটনা শনাক্ত করেছে সংস্থাটি। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে ইতিমধ্যেই ১২০জন শান্তিরক্ষী বাহিনীর সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেয়া হয়েছে।

তদন্ত শেষ হবার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে বলে জাতিসংঘ জানিয়েছে। নতুন সাতটি সহ এমন মোট কুড়িটি ঘটনা চিহ্নিত করেছে জাতিসংঘ।
দেশটির বামবারি শহরে এসব ঘটনা ঘটে।
এর মধ্যে পাঁচটিতেই শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, কয়েকটি ক্ষেত্রে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা শিশুদের গণধর্ষণ করেছে। গত মাসের শেষে জাতিসংঘ জানিয়েছিল সংস্থাটির শান্তিরক্ষী বাহিনীর যে সদস্যদের হাতে শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছে, তাদের মধ্যে বাংলাদেশসহ চারটি দেশের সৈনিকরা রয়েছে।
প্রথমবারের মত প্রকাশ করা তথ্যে জানা যাচ্ছে ঐ সৈনিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও কঙ্গো, নাইজের এবং সেনেগালের শান্তিরক্ষীরাও জড়িত ছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা