,

যে নবী পিঁপড়ার ভাষাও বুঝতেন

pipraহযরত সোলাইমান (আ.)। আল্লাহর একজন নবী ছিলেন। তিনি সারা বিশ্ব শাসন করেন। আল্লাহ তায়ালা তাকে এমন রাজত্ব দান করে ছিলেন যা অন্য কোন নবীকে দান করেননি। তিনি সকল প্রাণীর ভাষাও বুঝতে পারতেন।

একদিন তার সৈন্যবাহিনী নিয়ে তিনি কোথাও যাচ্ছিলেন। তখন এক পিঁপড়া সরদার সমস্ত পিঁপড়াকে ডেকে বলে, হে পিঁপিলিকার দল শোন! সোলাইমান (আ.) একটু পর এদিক দিয়ে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে যাবেন। সুতরাং তোমরা কিছুক্ষণের জন্য সকলেই গর্তে প্রবেশ করো। যাতে তোমরা তাদের পদতলে পিষ্ট না হও। কোনও ক্ষতির সম্মুখিন যেন না হও। একটি পিঁপড়ার এরকম বক্তব্য আল্লাহ তায়ালার ভালো লেগেছে তাই পিঁপড়ার বক্তব্যকে কোরআনে স্থান দিয়েছেন। নাযিল করেছেন আয়াত।
ياايتها النمل ادخلوامسا كنكم لايحطمنكم سليمان و جنوده وهم لا يشعرون

‘হে পিঁপড়ার দল! তোমরা তোমাদের বাসস্থান তথা গর্তে ঢুকে পড়। যাতে করে সুলাইমান (আ.) ও তাঁর বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পদপিষ্ট না করে।’
সোলাইমান (আ.) পিঁপড়ার এ বক্তব্য শুনে হেসে ফেললেন এবং বললেন হে আল্লাহ! তুমি আমাকে তোমার শুকরিয়া আদায় করার তাওফিক দান কর। তুমি কত নিয়ামত দান করেছ আমাকে! আমাকে পিঁপড়ার ভাষা বোঝারও তৌফিক দিয়েছো। একটি পিঁপড়া অন্যান্য পিঁপিলিকাকে উপকার করার কারণে আল্লাহর নিকট এ কাজ খুব পছন্দ হয়েছে। তাই তিনি মানব চেতনায় পরোপকারের বীজ বপন করতে কোরআনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত সন্নিবেশিত করলেন। উল্লেখ করলেন সোলাইমান আ. ও পিঁপড়ার ঘটনা। সেই সঙ্গে পিঁপড়ার নামে একটি সুরার নামকরণও করলেন। সুরাতুন ‘নামল।’।

সুতরাং পিঁপড়ার পরোপকারী মনোভাব থেকে আমাদেরও জনহিতৈষী মানসিকতা লালন ও চর্চা করার শিক্ষা গ্রহণ করতে হবে। হৃদয়ে ধারণ করতে করতে হবে ইসলামের মহাকালীন আদর্শ। হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করতে হবে ইসলাম মানবতার ধর্ম। মানবতাই ইসলামের সৌন্দর্য্য।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা