বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে’

bb-400x182 ঢাকার মিরপুরে নিহত চা বিক্রেতা বাবুল মাতবরের পরিবারের অভিযোগ, এলাকার কিছু মাদক ব্যবসায়ীদের সঙ্গে মিলে শাহআলী থানার কয়েকজন পুলিশ এবং তাদের সোর্সরা পরিকল্পিতভাবে বুধবার রাতে ঘটনাটি ঘটিয়েছে। আর পুলিশের একের পর এক প্রশ্নবিদ্ধ কর্মকা-ের বিষয়ে মানবাধিকার কর্মীরা বলছেন, পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে।

নিহত চা বিক্রেতা বাবুলের কন্যা রুকসানা আক্তার বলেছেন, আমার বাবার কাছে প্রথমে গিয়ে টাকা চেয়েছে। টাকা দিতে রাজি না হওয়ায় একসময় হাতাহাতি মারামারির পর্যায়ে যায়। পরে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কেরোসিন ভরা আগুন জ্বালানো স্টপের ওপর। ফলে বাবার পুরো শরীরে আগুন লাগে। বাবার সারা শরীরে যখন আগুন লাগে তখন সোর্সদের সরিয়ে দেয় পুলিশ, পরে তারাও সরে পড়ে। আমার বাবার মৃত্যুর জন্য পুলিশ ও তাদের সোর্স দায়ী। আমি ঐ হত্যাকারীদের বিচার চাই।

ঘটনা প্রসঙ্গে পুলিশের মিরপুর জোনের ডিসি কাইয়ুমুজ্জামান বলেছেন, তদন্তের স্বার্থে আমরা অভিযুক্ত ৪ জনকেই ক্লোজ করেছি। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।
অভিযুক্তরা হলেন, এস.আই মোমিনুর রহমান খান, নেয়াজ উদ্দিন মোল্লা, এ.এস.আই দেবেন্দ্রনাথ এবং কনস্টেবল জসীম উদ্দিন।
ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, চা বিক্রেতা বাবুল মাতবরের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মারা যাওয়ার পর হাসপাতালে বাবুল মাতবরকে দেখতে গিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, পুলিশ বাড়াবাড়ির সীমা অতিক্রম করে ফেলেছে। নিয়ন্ত্রণহীন পুলিশের লাগাম টেনে ধরতে হবে। পুলিশ নিয়ে বাংলাদেশের মানুষের অভিযোগ অনেক। এ প্রসঙ্গে আমরা অনেকবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের পর্যবেক্ষণ প্রতিবেদনও দিয়েছি এবং বলেছি যে মাত্রায় পুলিশ বাহিনীর কতিপয় সদস্য চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে, মানুষকে হয়রানি করছে, অনেককে বিনা কারণে আটক করে তাদের কাছে বাড়তি অনেক কিছু দাবি করছে। এগুলো সবই মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত। সাংবিধানিক অধিকার ও মৌলিক অধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত।
মিজানুর রহমান বলেছেন, এ ধরনের ঘটনা ঘটার কারণ বলতে গেলে কিছু কিছু পুলিশ সদস্য মনে করেন আইন তাদেরকে স্পর্শ করবে না। তাদের কখনো শাস্তি হবে না। এমন ধারনা প্রচ্ছন্নভাবে হলেও তাদের ভেতরে জন্মে গেছে। আমার মনে হয় এ কারণেই তাদের ক্ষমতার বহির্ভুতভবে কোন কিছু করতে দ্বিধাবোধ করছে না।

মিজানুর রহমান আরও বলেছেন, আসলে আমার মনে হয় পুলিশের ভেতরের চেইন অব কমান্ড ভেঙ্গে গেছে। সেটা যে সম্পূর্ণ রুপে পুণরুদ্ধার করতে পেরেছে সেটা এই মুহূর্তে জোর গলায় বলতে পারছি না। এমন অনেক দৃষ্টান্ত আছে যে উপর থেকে কোন নির্দেশ দেওয়া হচ্ছে কিন্তু মাঠ পর্যায়ে যারা দায়িত্বে রয়েছেন তারা নির্দেশ অমান্যকরে নিজের মতো করে কাজ করে যাচ্ছে। এসব কারণে যে তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে, জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এটাও তেমন একটা দৃশ্যমান হয়নি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান