,

অভিষেকের অপেক্ষায় পাকিস্তানি সুন্দরী

16422255165dbe64f99আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই মুক্তি পাবে তাঁর অভিনীত প্রথম বলিউড ছবি ‘সনম তেরি কসম’। তিনি পাকিস্তানী সুন্দরি মওরা হোকেন। ২৩ বছর বয়সী এই তরুণী ছিলেন পাকিস্তানের ফ্যাশন ডিজাইনের ছাত্রী। মডেলিং, ভিডিও জকি হিসেবেও কাজ করেছেন তিনি। সেখান থেকে সোজা সোজা বলিউড।
দীপক মুকুটের প্রযোজনায় বলিউডের এই অ্যাকশন-রোম্যান্টিক ছবিতে তেলুগু ফিল্মস্টার হর্ষবর্ধন রানের সঙ্গে জুটি বেঁধেছেন এই পাক মডেল-অভিনেত্রী। মওরা এবং হর্ষবর্ধন দুজনেই ডেবিউ করছেন ‘সনম তেরি কসম’ দিয়ে। নতুন মুখে বাজিমাতের ঘটনা বলিউডে অনেক রয়েছে। তার মধ্যে ঋত্বিক-আমিশা অভিনীত ‘কহো না প্যায়ার হ্যায়’ বা সাম্প্রতিক অতীতের মিউজিক্যাল ব্লক বাস্টার ফিল্ম ‘আশিকি ২’-এর কথা তো বলা যেতেই পারে। বহুদিন পর ছবিতে ফের শোনা যাবে হিমেশ রেশমিয়ার সুর। এ ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন সলমন খানের ‘লাকি’ ছবির পরিচালক রাধিকা রাও এবং বিনয় সাপরু। এই ছবিটি ১৯৮২ সালে মুক্তি পাওয়া কমল হাসান-রীনা রায় অভিনীত হিট ছবি ‘সনম তেরি কসম’-এর রিমেক কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এখন অপেক্ষা শুধু ছবি মুক্তি পাওয়ার। তার পরই বোঝা যাবে বলিউডের নতুন জুটিকে কতটা মনে ধরছে দর্শকদের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা