,

সন্ত্রাসীদের সার্চের তথ্য বদলে দেবে গুগল

182858jhadi_john_3423336bবিশ্বের জনপ্রিয়তম সার্চ ইঞ্জিন গুগল সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের সার্চ ইঞ্জিন ব্যবহার বন্ধ করার অভিনব এক উদ্যোগ নিয়েছে। এর আওতায় কেউ যখন চরমপন্থা বিষয়ে কোনো তথ্য সার্চ করবে তখনই তাদের ভিন্নভাবে তথ্য উপস্থাপন করা হবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ।
গুগল জানিয়েছে, জিহাদিরা যখন সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা উপায় অনুসন্ধান করতে চেষ্টা করবে তখন তাদের এ ভুল তথ্য দেওয়া হবে। এতে সঠিক তথ্যের বদলে তাদের ‘অ্যাডওয়ার্ড’ উপস্থাপন করা হবে। এ অ্যাডওয়ার্ডে তুলে ধরা হবে তাদের সংশোধনের উপায়।
এ বিষয়ে গুগল এক ঘোষণায় জানায় যাদের সার্চে কোনো চরমপন্থা বিষয়ে তথ্য অনুসন্ধানের প্রমাণ পাওয়া যাবে তাদেরই সংশোধনের চেষ্টা করা হবে। এজন্য তাদের পর্দায় উপস্থাপন করা হবে এমন সব বিষয়, যা তাদের সংশোধনের জন্য কাজ করবে।
এ বিষয়ে গুগলের সিনিয়র নির্বাহী ড. অ্যান্থনি হাউজ বলেন, পাইলট স্কিমের আওতায় চরমপন্থা থেকে মানুষকে সরানোর চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘আমরা বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী কাজ করছি। এ বছর দুটি পাইলট প্রকল্পের আওতায় এ ধরনের চেষ্টা চালানো হবে।’
গুগলের এ সন্ত্রাসবিরোধী অবস্থানের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও সরকারি সংস্থার সমর্থন রয়েছে বলে জানিয়েছে গুগল। এর আওতায় সন্ত্রাসীদের কিভাবে সংশোধন করা যায়, তা নিয়েও গুগল কাজ করছে বলে জানিয়েছে।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট অনলাইন ব্যবহারে তাদের সদস্য সংগ্রহে ব্যাপক সাফল্য লাভ করে। তারা তাদের নানা প্রপাগাণ্ডা অনলাইনের মাধ্যমেই চালায়। এতে হাজার হাজার অনুসারী তাদের সঙ্গে যুদ্ধ করতে আগ্রহী হয়ে ওঠে। গুগলের মতো অনলাইন সেবাদাতাদের নামে এ কারণে বেশ সমালোচনা হয়। সে সমালোচনা কাটাতেই গুগলে এবার সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থানের বিষয়টি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ধারায় যদি সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম কমানো সম্ভব হয় তাহলেই কেবল কাজটি সফল হয়েছে বলে ধরা যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা