,

বাজি ধরে ক্রিকেটার নিষিদ্ধ

114107_Clearyবাজি ধরার অপরাধে নিষিদ্ধ হলেন অস্ট্রেলিয়ার আরেক নারী ক্রিকেটার। গত বিশ্বকাপে একটি ম্যাচে বাজি ধারার অপরাধে অ্যাঞ্জেলা রিকেস নামের এক অস্ট্রেলীয় নারী ক্রিকেটার দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞা পান। একই অপরাধে এবার সরাসরি ৬ মাসের জন্য নিষিদ্ধ হলেন পিয়েপা ক্লেরি। গত নভেম্বরে প্রথমবারের মতো দিবারাত্রি টেস্টে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ঐতিহাসিক ওই ম্যাচে অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী নারী ক্রিকেটার ক্লেরি ৬ বার বাজি ধরেছিলেন বলে প্রমাণ পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যে বাজির মূল্যমান ছিল ১৫.৫০ ডলার। বাজির অর্থের পরিমাণ যত কমই হোক না কেন, বাজি তো বাজিই। এই অপরাধে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই নারী ক্রিকেটারকে নিষিদ্ধ করা হয়েছ। এতে সামনের ৬ মাসে তিনি আন্তর্জাতিক, ঘরোয়া এবং কোনো ক্রিকেটীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না। অ্যাঞ্জেলা স্থগিত নিষেধাজ্ঞা পেলেও ক্লেরির সরাসরি নিষেধাজ্ঞার কারণটা ভিন্ন। ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিকতা কমিটির প্রধান ইয়ানি রয় বলেন, ক্রিকেটারদের দুর্নীতি বিরোধী একটি ট্রেনিং চলছিল। এই ট্রেনিং চলা অবস্থাতেই ক্লেরি বাজিতে অংশ নেয়। এতে তার শাস্তিটা একটু বেশি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘১৫.৫০ ডলারের বাজি হয়তো খুবই সামান্য। কিন্তু অর্থের পরিমান কোনো বিষয় নয়। বাজি তো বাজিই। ক্রিকেট অস্ট্রেলিয়া কোনো ধরণের বাজি সহ্য করবে না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা