,

ক্রিকেট থেকে অবসান হতে চলছে ‘তিন মোড়লে’র নীতি

114142_sআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) তিন মোড়ল নীতির অবসান হতে চলেছে। গতকাল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, ২০১৪ সালে ইংল্যান্ড, অষ্ট্রেলিয়া ও ভারতকে মূল ক্ষমতাধর করে আইসিসির সংবিধানে যে সংশোধনী আনা হয়েছে, সেটিকে পুনর্বিবেচনা করবে আইসিসি। এতে ক্রিকেট সংস্থার চেয়ারম্যান নির্বাচিত হবেন বোর্ড সদস্যদের ভোটে। আজ দুবাইয়ে বছরের প্রথম বোর্ড সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ খবর দিয়েছে আইসিসি। এতে জানানো হয়েছে, আগামী জুনে গোপন ব্যালটে বোর্ড সদস্যদের ভোটে নির্বাচিত হবেন আইসিসির চেয়ারম্যান। আইসিসির স্বাধীন অডিট কমিটির চেয়ারম্যান এর তদারকির দায়িত্বে থাকবেন। নতুন আইনে আইসিসি চেয়ারম্যান এক মেয়াদে নির্বাচিত হবেন দুই বছরের জন্য । আর তিনবারের বেশি মেয়াদে এ দায়িত্বে থাকতে পারবেন না কেউ। সাবেক ও বর্তমান বোর্ড সদস্যের বাইরে কেউ এ নির্বাচনে অংশ নিতে পারবেন না। আর মনোনয়ন পেতে হলে কমপক্ষে দুই জন বোর্ড সদস্যের সমর্থন লাগবে। এ ছাড়া আইসিসি চেয়ারম্যানের দায়িত্বকালে ক্রিকেট খেলুড়ে কোন দেশের বোর্ডের কোনো পদে থাকা যাবে না। আইসিসি জানায়, সংস্থাকে বেগবান ও বোর্ড সদস্যদের স্বচ্ছতা আনতে সংস্কার করা হচ্ছে এর গঠনতন্ত্রে। বিতর্কিত সংগঠক এন শ্রীনিবাসনের বদলে বর্তমানে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন অপর ভারতীয় ক্রিকেট ব্যক্তিত্ব শশাঙ্ক মনোহর। আর দায়িত্ব নিয়ে শুরুতে তিনি নজর কাড়েন তার কথাবার্তা দিয়ে। ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার তিন মোড়ল চুক্তির স্বাথবিরোধী বক্তব্য দেন আইসিসির নতুন চেয়ারম্যান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা