,

আবারও বেড়েছে স্বর্ণের দাম

golden২২ দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় বাংলাদেশে প্রতি ভরিতে ১ হাজার ২২৫ টাকা বেড়েছে। নতুন মূল্য আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। এর আগে গত ১৩ই জানুয়ারি ভরিতে সোনার দাম ১ হাজার ২২৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল। নতুন মূল্য অনুযায়ী শনিবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৩ হাজার ৭৪০ টাকা। এখন এ মানের স্বর্ণের দাম ৪২ হাজার ৫১৫ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে এক হাজার ২২৫ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৪০ হাজার ৪১৬ টাকার বদলে ৪১ হাজার ৬৪০ টাকায় বিক্রি হবে। এ ক্ষেত্রে প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ২২৪ টাকা। দাম বৃদ্ধির পর ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৩৪ হাজার ৯৯২ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের দাম ৩৩ হাজার ৭৬৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দামও ১ হাজার ২২৫ টাকা বেড়েছে। এ মানের স্বর্ণ শনিবার থেকে ২২ হাজার ৬৮৬ টাকার পরিবর্তে ২৩ হাজার ৯১১ টাকায় বিক্রি হবে। স্বর্ণের পাশাপাশি রুপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৯১ টাকা। প্রচলিত মানদ- অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ছয় শতাংশ, ২১ ক্যারেটে ৮৭.৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে। পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির সোনা। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ স্বর্ণ পাওয়া যাবে সে বিষয়ে কোন মানদ- নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা