,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Pi Brahmanbariaস্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মুক্তি খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, প্রতিবন্ধীদের দ্বারাও দেশের উন্নয়ন সম্ভব। তাই তাদের মনোবল বাড়াতে সরকার তাদের জন্য নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে।
পরে আলোচনা সভা শেষে ৫০ জন প্রতিবন্ধীর মাঝে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা শীতবস্ত্র তুলে দেন। এর আগে দুপুরে নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে প্রতিবন্ধীদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন ক্রিকেট দল ও গাজীপুর গ্লোরিয়াস ডিসএ্যাবল ক্রিকেট ক্লাবের মধ্যকার ওই প্রীতি ম্যাচে ব্রাহ্মণবাড়িয়াকে ১৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় গাজীপুর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা