,

কসবায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

b baria mapনিজস্ব প্রতিবেদক : “মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও শিক্ষা মেলার আয়্জোন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের সমন্বয়ে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কসবা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, কসবা প্রেসক্লাব সহ সভাপতি নেপাল চন্দ্র সাহা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জামাল হোসেন ভূইয়া, মো. মাসুদ ইবনে হোসাইন, মো. আমির হোসেন ও হালিমা বেগম, ইমাম প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. জয়নাল আবেদিন ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. গোলাম সারোয়ার। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা