,

কসবায় ৩৪ কেজি গাঁজাসহ প্রাইভেটকারের চালক আটক

12651121_997671983632224_2763756764593121982_nনিজস্ব প্রতিবেদক : গত বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে কসবা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নয়নপুর-কসবা সড়কের উপজেলার গিরিশ নগর নামক স্থানে ১৭টি প্যাকেটে ভারতীয় ৩৪ কেজি জট গাঁজাসহ একটি এক্স করোলা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৯-৬৯০৩) আটক করেছে । এ সময় পুলিশ গাড়ীর চালক নরসিংদী জেলার ছোট গদারচর গ্রামের আবুল কালামের ছেলে শাহীন আলম (২১) কে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে টহলরত পুলিশ সদস্যরা গাঁজা ভর্তি প্রাইভেটকারটিকে ধাওয়া করলে গাড়ীতে থাকা চালকসহ ৪ দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চালককে ধৃত করে। উদ্ধারকৃত মালামালের মূল্য গাড়ীসহ ১১ লাখ ৭০ হাজার টাকা।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত চালককে গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা