,

স্মরণ

12687844_891235660995622_1737247382572143403_nব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে নিহত ব্রাহ্মণবাড়িয়ার ১১ ছাত্রলীগ নেতাসহ ১২জনের মৃত্যুবার্ষিকি উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে তাঁদেরকে স্মরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ আয়োজন করে শোক র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ, স্মৃতি চারণ, শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল কর্মসূচি। এসব কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারসহ অন্যান্যরা এতে অংশ নেন। উল্লেখ্য, ২০১১ সালের উপ-নির্বাচনে জয় লাভের পর সংসদ সদস্য মোকতাদির চৌধুরী বঙ্গবন্ধুর টুঙ্গীপাড়ার মাজার জিয়ারত শেষে ফেরার পথে সফর সঙ্গী ছাত্রলীগ নেতা শান্ত, বাবু, লিয়েন, রুমেল, রায়হান, আলমগীর, তানভীর, রিয়াদ, মোরশেদ, আসিফ, এমরান ও গাড়ি চালক মিজান সড়ক দুর্ঘটনায় মারা যান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা