,

বঙ্গবন্ধুর ছবি বিকৃতি, এমপি লতিফের বিরুদ্ধে মামলা

CTG-NEWS-M-A-LATIF--(2)চট্টগ্রাম অফিস : নিজের ছবি এডিট করে বঙ্গবন্ধুর মাথা লাগিয়ে ব্যানার ফেস্টুন টাঙ্গানোর অভিযোগে চট্টগ্রামে সরকার দলীয় সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে দুটি মানহানির মামলা করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রথম মামলাটি করেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা সাইফুদ্দিন আহমেদ রবি।
মামলায় বাদী স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার মধ্য দিয়ে এম এ লতিফ মানহানিকর অপরাধ করেছেন। এজন্য এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল জানান, সংসদ সদস্য এমএ লতিফের বিরুদ্ধে ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় সাইফুদ্দিন আহমেদ মামলাটি করেছেন। এতে শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে উপ-পুলিশ কমিশনার মর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে একই অভিযোগে এমএ লতিফ এমপির বিরুদ্ধে অপর মামলাটি করেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম জিল্লু। এ মামলাটি করা হয়েছে এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল আলম মোহাম্মদ নিপুর আদালতে। মামলার শুনানি এখনো হয়নি।
অভিযোগ উঠেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর উপলক্ষে নগরীর আগ্রাবাদ বন্দর এলাকায় এমএ লতিফ বেশ কয়েকটি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ও বিলবোর্ড লাগান।
এসব বিলবোর্ডে লতিফ তার কাবুলিওয়ালা পাঞ্জাবি পরিহিত ছবি এডিট করে বঙ্গবন্ধুর মুখ লাগিয়ে দেন।
গত মঙ্গলবার এ নিয়ে দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লতিফের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা