বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশী ছাত্রীর পোশাক খুলে নিল ভারতীয় জনতা!

160204030608_india_car_fire_640x360_bbc_nocredit-1আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ভারতের শহর ব্যাঙ্গালোরে তানজানিয়া থেকে আসা একজন ছাত্রীকে মারধর এবং তার পোশাক খুলে নিয়েছে একদল বিশৃঙ্খল জনতা।
ব্যাঙ্গালোরে একজন সুদানী শিক্ষার্থীর গাড়ি চাপায় স্থানীয় এক মহিলার মৃত্যুর জের ধরে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার কিছুটা পরে ২১ বছর বয়সী তানজানিয়ার ছাত্রী তার তিন বন্ধুকে নিয়ে সেই এলাকা অতিক্রম করছিল। এ সময় বিশৃঙ্খল জনতা তাদের আক্রমণ করে।
পুলিশ বলছে, বিশৃঙ্খল জনতা সেই ছাত্রীকে ধাওয়া করে তার পরিধেয় জামার উপরের অংশ খুলে ফেলে। এই ঘটনা রোববার রাতে ঘটলেও মঙ্গলবার এটি প্রকাশ পায়।
পুলিশ জানিয়েছে, সুদানের একজন শিক্ষার্থী মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে রাস্তার পাশে ঘুমিয়ে থাকা এক নারীকে চাপা দেয়। উত্তেজিত জনতা সেই শিক্ষার্থী মারধর করে এবং তার গাড়িটি পুড়িয়ে দেয়। কিন্তু এর ত্রিশ মিনিট পরে সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন তানজানিয়ার চারজন শিক্ষার্থী। তখনই বিশৃঙ্খল জনতা তাদের উপর আক্রমণ করে।
এসময় তারা প্রথমে গাড়িতে করে চলে যাবার চেষ্টা করে। কিন্তু রাস্তায় প্রতিবন্ধকতা থাকার কারণে যাওয়া সম্ভব হয়নি।
এরপর তারা গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। বিশৃঙ্খল জনতা তাদের গাড়িটিও পুড়িয়ে দেয়।
পুলিশ বলছে,তানজানিয়ার সেই ছাত্রীর পরিধেয় জামার উপরের অংশ খুলে ফেলা হলেও তার উপর কোন যৌন হামলা করা হয়নি। পুলিশ সেই ছাত্রীকে অভিযোগ দায়ের করতে বলেছে।
ব্যাঙ্গালোরকে ভারতের সিলিকন ভ্যালি হিসেবে বর্ণনা করা হয়। বিশ্বের অনেক সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্যাঙ্গালোর শহরে অবস্থিত। এই শহরে শত-শত বিদেশী শিক্ষার্থী বসবাস করে।
আফ্রিকার দেশ তানজানিয়ার ১৫০জন শিক্ষার্থী রয়েছে ব্যাঙ্গালোর শহরে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান