,

পিএসএল খেলতে দুবাইয়ের পথে মুশফিক-তামিম

tamim20160204073540স্পোর্টস ডেস্ক : আইপিএল, বিপিএল ও সিপিএলের আদলে পাকিস্তান আয়োজন করতে যাচ্ছে পিএসএল (পাকিস্তান সুপার লিগ)। বৃহস্পতিবার থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে আজ দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।

ভিসা সংক্রান্ত জটিলতায় আরব আমিরাতে যেতে বিলম্ব হয় মুশফিক ও তামিমের। তবে বৃহস্পতিবা জটিলতা মিটে যাওয়ায় দুবাইয়ের পথে রওয়ানা হন এই দুই টাইগার ক্রিকেটার। সাকিব ও মুশফিক পিএসএলে খেলবেন করাচি কিংসের হয়ে। আর তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে।

মুশফিক ও তামিম নিজেদের ফেসবুক পেইজে দুবাইয়ের বিমানে উঠার বিষয়টি নিশ্চিত করেছেন। মুশফিক লিখেছেন, ‘অবশেষে পিএসএলে অংশ নিতে দুবাইয়ের পথে। আমাদের জন্য দোয়া করবেন।’

অন্যদিকে তামিম লিখেছেন, ‘পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলার জন্য দুবাইয়ের পথে রওয়ানা দিলাম। এটি রোমাঞ্চকর টুর্নামেন্ট হবে বলেই আশা করি। আমি এতে খেলতে মুখিয়ে আছি।’

টুর্নামেন্টে বাংলাদেশ থেকে খেলার জন্য চারজন দল পেয়েছেন। তামিম ও মুশফিক ছাড়া অপর দুজন হলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে অবশ্য মুস্তাফিজের মিলিয়ন ডলারের এই টুর্নামেন্টে অংশ নেয়া হচ্ছে না।

উল্লেখ্য সংযুক্ত আরব আমিরাতে ৪ ফেব্রুয়ারি শুরু হবে ৫ দলের এই টুর্নামেন্ট। ফাইনাল ২৩ ফেব্রুয়ারি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা