,

কসবায় ১১৫ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার

BGB Pic B.bariaস্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির মাদক বিরোধী অভিযানে ১১৫ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে উপজেলার কাশিরামপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ বিজিবি ব্যটালিয়নের সদস্যরা এসব মাদক উদ্ধার করেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম মাদক উদ্ধারের বিষিয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ভোর রাতে কসবা উপজেলার কাশিরামপুর সীমান্ত এলাকায় মঈনপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো. ইউনুছ আলীর নেতৃত্বে বিজিবির একটি দল মাদক বিরোধী নিয়মিত অভিযান চালিয়ে ১১৫ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, সীমান্তে মাদক চোরাচালন প্রতিরোধসহ অন্যান্য অপরাধূলক কর্মকান্ড নির্মূলে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা