,

“বাল্টিকে যুদ্ধ হলে তিন দিনেই হারবে ন্যাটো বাহিনী”

4bk136184adfa92ub3_620C350অান্তর্জাতিক ডেস্ক : বাল্টিক অঞ্চলে যুদ্ধ শুরু হলে ন্যাটো জোটের পাশাপাশি মার্কিন বাহিনীকে তিন দিনের মধ্যে শোচনীয় পরাজয়ের স্বাদ দেবে রাশিয়ার সামরিক বাহিনী। মার্কিন সামরিক থিং ট্যাংক ‘র‍্যান্ড কর্পোরেশন’ এ কথা বলেছে।

পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক মহড়া বিশ্লেষণ করে এ কথা জানিয়েছে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত র‍্যান্ড কর্পোরেশন। থিংক ট্যাংকটির প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে তারা। এতে আরো বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে রুশ সীমান্তের কাছাকাছি অবস্থিত সদস্য দেশগুলোকে রক্ষা করতে পারবে না ন্যাটো।

প্রতিবেদনে বলা হয়, ২০১৪ এবং ২০১৫ সালে অনেক মহড়া চালিয়েছে ন্যাটো। বাল্টিক দেশ এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়ায় এ সব মহড়া চালানো হয়। এতে প্রমাণিত হয়েছে, ট্যাংক বা সাঁজোয়া বহর নিয়ে গঠিত রুশ যান্ত্রিক ইউনিটগুলোর অগ্রগতি ঠেকানো যাবে না বরং পশ্চিমা জোটের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

এতে দেখা গেছে, রুশ বাহিনী ৩৬ থেকে ৬০ ঘণ্টার মধ্যে এস্তোনিয়ার রাজধানী তাল্লিন বা লাটভিয়ার রাজধানী রিগাতে পৌঁছে যাবে। এত দ্রুত হেরে যাওয়ার পর ন্যাটোর হাতে ক্ষতি কাটিয়ে ওঠার আর তেমন সুযোগ থাকবে না।

প্রতিবেদনে দ্রুত পরাজয় ঠেকানোর জন্য ন্যাটোকে আগাম ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে র‍্যান্ড। এতে ন্যাটোকে বিমান ও গোলন্দাজ সমর্থনপুষ্ট তিনটি ভারী সাঁজোয়া ব্রিগেডসহ প্রায় সাত ব্রিগেড সেনা মোতায়েন করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা