,

মাশরাফির চিন্তায় আগে এশিয়া কাপ

full_471690601_1433444690স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, মাশরাফি বিন মুর্তজার চোখ আপাতত ঘরের মাঠে এ মাসেই শুরু হতে যাওয়া এশিয়া কাপে।

১৫ সদস্যের বিশ্বকাপ দল সম্পর্কে কাল মুঠোফোনে মাশরাফির তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ‘আমার মনে হচ্ছে এটাই এ মুহূর্তে সেরা দল। বিশ্বকাপে আমাদের এই দল নিয়েই ভালো খেলার চেষ্টা করতে হবে।’ সেই ভালোটা কী, ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে কী লক্ষ্য থাকবে—এসব প্রশ্ন তুলতেই থামিয়ে দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক, ‘বিশ্বকাপের দল ঘোষণা হলেও আমি এখনই বিশ্বকাপ নিয়ে ভাবছি না। আগে এশিয়া কাপ হবে, আমার চিন্তা আপাতত সেটা নিয়ে। বিশ্বকাপের লক্ষ্য নিয়ে এখনই কথা বলতে চাই না।’

এশিয়া কাপও যেহেতু ২০ ওভারের ক্রিকেটের, এই টুর্নামেন্টে ভালো খেলেই বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করতে চান মাশরাফি। বিশ্বকাপে দলের লক্ষ্যটাও নির্ধারণ করবেন এশিয়া কাপের পারফরম্যান্স দেখেই। তবে সেই লক্ষ্যটা যা-ই হোক, টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের কাছে দর্শক-সমর্থকদের প্রত্যাশায় শুরুতেই লাগাম পরাতে চাইলেন ২০১৫-এর সফল অধিনায়ক, ‘আমাদের ওয়ানডে দলটা তিলে তিলে গড়া। কিন্তু টি-টোয়েন্টিতে আমরা এখনো সে রকম ভালো দল হয়ে উঠিনি। ওয়ানডের সাফল্যকে টি-টোয়েন্টির প্রত্যাশার ভিত ধরলে তাই ভুলই হবে। টি-টোয়েন্টিতে ওয়ানডে বিশ্বকাপের মতো বড় কিছু আশা না করাই ভালো।’ তবে মাশরাফি প্রতিশ্রুতি দিয়েছেন, ‘অন্য সব খেলার মতো টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমাদের চেষ্টা থাকবে ভালো খেলা।’

ভারতে ৮ মার্চ থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশ দলের প্রতিদ্বন্দ্বী হল্যান্ড, আয়ারল্যান্ড ও ওমান। ৯, ১১ ও ১৩ মার্চ ধর্মশালায় এই তিন দলের বিপক্ষে প্রথম পর্বের ম্যাচ খেলবে মাশরাফির দল। তিন প্রতিপক্ষই বাংলাদেশের চেয়ে অনেক দুর্বল হলেও মাশরাফির টি-টোয়েন্টি দর্শন সতীর্থদের বলছে সতর্ক হতে, ‘বিশ্বকাপের প্রথম পর্বটা নিয়েই আমি বেশি চিন্তিত। কারণ টি-টোয়েন্টিতে সব সময় ছোট দলগুলোই সুবিধাজনক অবস্থায় থাকে। চাপে থাকে বড় দল।’

মাশরাফির কথার মধ্যেই লুকিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাবনা। প্রথম পর্ব পেরিয়ে সুপার টেনে উঠলে বাংলাদেশও যে হয়ে যাবে ছোট দল!

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা