বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুব বিশ্বকাপে দুই হাতে বল করে চমক!

photo-1454504987স্পোর্টস ডেস্ক : উদ্ভাবনী ক্ষমতায় ব্যাটসম্যানদের অত্যাশ্চর্য শট জন্ম দেওয়া নতুন কিছু নয়। সুইচ হিট করার সময় ইংল্যান্ডের কেভিন পিটারসেনকে দেখলে ডানহাতি নয়, বরং বাঁহাতি ব্যাটসম্যান বলে মনে হতে পারে যে কারো। বোলাররাই বা বসে থাকেন কেন! ডান-বাম দুই হাতেই বল করার বিরল ক্ষমতা ইদানীং দেখা যাচ্ছে কারো-কারো মধ্যে। কামিন্দু মেন্ডিস যেমন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দুই হাতেই বল করে সবাইকে চমকে দিয়েছেন শ্রীলঙ্কার এই স্পিনার।

বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের ইনিংসের ২৭তম ওভারের খেলা চলছিল তখন। ম্যাচে প্রথমবারের মতো বল করতে এলেন কামিন্দু। ওভার শুরু করেছিলেন বাঁহাতি স্পিনার হিসাবে। ওভারের তৃতীয় বলে উমায়ের মাসুদ রানআউট হয়ে গেলে ক্রিজে আসেন বাঁহাতি ব্যাটসম্যান সালমান ফাইয়াজ। ব্যস, আম্পায়ারের অনুমতি নিয়ে চতুর্থ বলটি অফব্রেক করে বসলেন ১৭ বছর বয়সী কামিন্দু! বিরল এক দৃশ্যের সাক্ষী হল ক্রিকেটভক্তরা। চার ওভার বল করে ২১ রান দিলেও কামিন্দু কোনো উইকেট পাননি। পরে দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রানও করেছেন তিনি। তবে দলকে জয় এনে দিতে পারেননি।

আন্তর্জাতিক ক্রিকেট ‘সব্যসাচী’ বোলার অবশ্য আগেও দেখেছে। ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে দুই হাতে বল করেছিলেন কামিন্দুরই পূর্বসূরী শ্রীলঙ্কার হাশান তিলকরত্নে।

ভারতের ঘরোয়া ক্রিকেটেও একজন ‘সব্যসাচী’ বোলারের আবির্ভাব হয়েছে সম্প্রতি। গত মাসে ভারতের সৈয়দ মুশতাক আলী টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দুই হাতেই বল করে সাড়া ফেলে দিয়েছিলেন অক্ষয় কার্নেওয়ার। এবার এমন বিরল ক্ষমতার আরেকজন স্পিনারের দেখা পেল ক্রিকেট-দুনিয়া। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোতে যার বোলিং স্টাইলের জায়গায় লেখা, ‘ডানহাতি অফব্রেক, বাঁহাতি স্লো অর্থোডক্স’!

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান