,

বিসমিল্লাহ বলে খেলে হারাম খাবার কি হালাল হয়?

halal-400x283প্রশ্ন : আমরা অস্ট্রেলিয়ায় থাকি যেখানে বাড়ির বাইরে খেতে গেলে হালাল খাবার পাওয়া বেশ কঠিন। আমরা শুনেছি, খাবারের আগে বিসমিল্লাহ বললে হারাম খাবার হালাল হয়ে যায়। এ বিষয়ে নিশ্চিত করে বলবেন?

উত্তর : এটি আদৌ কেউ বলেছেন বলে আমি জানি না যে, খাবারের আগে বিসমিল্লাহ বলে খেলে হারাম খাবার হালাল হয়ে যাবে। অনেকে ধারণা থেকে বলতে পারেন। তবে এটি সঠিক বক্তব্য নয়। যদি কেউ এ কথা বলে থাকেন তবে তিনি ভুল বলেছেন।
তবে যদি কোনো পশু জবাই করার বিষয় থাকে, তাহলে অবশ্যই জবাই করার আগে আল্লাহর নামে জবাই করতে হবে। অন্যথায়, আল্লাহু সুবহানাহুতায়ালা স্পষ্ট করে কুরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন যে, ‘এটি মৃত জন্তুতে পরিণত হবে এবং এটি খাওয়া হারাম হয়ে যাবে। তোমরা সেগুলো খেয়ো না, যেগুলোর ওপর আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়নি।’ অর্থাৎ জবাই করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়নি।

সুতরাং এগুলো খাওয়া হারাম এবং আমাদের জন্য জায়েয নেই। পশু জবাই করার পর, গোশ্ত রান্না করার পর যদি ১০০ বার বিসমিল্লাহ পড়ে খান, তাহলেও সেটি হালাল হবে না। যেহেতু হারাম বস্তু কখনো বিসমিল্লাহর মাধ্যমে হালাল বস্তুতে রূপান্তরিত হয় না।
সূত্র: বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহর এনটিভির আলোচনা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা