,

সৌদি ঘুষের জের ধরে মাহাথির মোহাম্মাদের ছেলের পদত্যাগ

024518mahasonসৌদি আরবের কাছ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ঘুষ নেয়ার জের ধরে রাজ্য মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের ছেলে।
৫১ বছর বয়সী মুখরিজ মুখরিজ আজ (বুধবার) কেদাহ প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে তাকে পদত্যাগ করার জন্য ক্ষমতাসীন ইউনাইটেড মালয়িজ ন্যাশনাল অর্গানইজেশনের পক্ষ থেকে চাপ দেয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
মাহাথির মোহাম্মাদের ছেলে মুখরিজকে মালয়েশিয়ার ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবে অনেকে কল্পনা করতেন। কিন্তু মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করায় তার সেই সম্ভাবনায় আঘাত পড়ল। নাজিব রাজাক সৌদি আরবের কাছ থেকে উপহার হিসেবে প্রায় ৭০ কোটি ডলার নিয়েছেন বলে খবর বের হওয়ার পর মাহাথির মোহাম্মাদ বর্তমান সরকারকে পদত্যাগের জন্য আহ্বান জানিয়ে আসছেন। সৌদি আরবের কাছ থেকে অর্থ নেয়ার বিষয়ে সমালোচনা করায় নাজিব রাজাক তার মন্ত্রিসভায় রদবদল করেছেন এবং বেশ কয়েকজনকে সরিয়ে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা