,

জীবনে প্রেমকে অকারণে বেশি গুরুত্ব দিয়েছি : ক্যাটরিনা

katrina-kaif-759বিনোদন ডেস্ক : রিল লাইফে এ বছর ক্যাটরিনার পর পর তিনটি প্রেমের ছবি মুক্তি পেলেও, রিয়েল লাইফে প্রেম তাঁক জীবন থেকে অস্ত গিয়েছে। তাই ‘ফিতুর’, ‘বার বার দেখো’ ও ‘জগ্গা জাসুস’-এর মুক্তি নিয়ে আবেগতাড়িত ক্যাটরিনার স্বীকারোক্তি, বাস্তব জীবনে তিনি প্রেমকে একটু বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছেন।
ক্যাটরিনার আসন্ন তিনটি ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আদিত্য রায় কপূর, সিদ্ধার্থ মলহোত্রা এবং রণবীর কপূর। তবে কেরিয়ারে দীর্ঘদিন কোনও প্রেমের ছবি করেননি ক্যাট। ক্যাটের দাবি, তাঁর এই তিনটে ছবিই প্রেমের ছবি হলেও, একে অপরের থেকে একেবারেই ভিন্নধারার। তবে প্রেম নিয়ে অনেকগুলো ছবি করার পরেও, অভিনেত্রীর দাবি, ভালবাসাকে এক কথায় ব্যাখ্যা করা খুবই কঠিন। সমাজের বিশিষ্ট কবি গালিবও প্রেমকে বর্ণনা করতে পারেননি। ভালবাসাকে কে কেমন ভাবে পাবে, কী চেহারায় কীভাবে পেতে চায়, তা কয়েকটি শব্দে বর্ণনা করা যায় না।
ক্যাটের ‘ফিতুর’ যদি ক্লাসিক্যাল রোম্যান্টিক হয়, তাহলে ‘জগ্গা জাসুস’ একটু অন্যধারার প্রেমের ছবি। আর ‘বার বার দেখো’তে প্রেম আসবে আকষ্মিক ভাবে। চার্লস ডিকেন্স-এর ‘গ্রেট এক্সপেকটেশন’ অবলম্বনে তৈরি হচ্ছে ‘ফিতুর’।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা