,

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

1454499678স্পোর্টস ডেস্ক : আগামী মার্চে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মাশরাফিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন মোট ৫ জন পেসার।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বিশ্বকাপ দলে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন নুরুল হাসান সোহান, আবু হায়দার রনি ও মো. মিথুন।
তবে দলে জায়গা পাননি উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। এছাড়া ২৫ সদস্যের দল থেকে ছিটকে পড়েছেন মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান রাজু ও আরিফুল হক।
আগামী ৮ মার্চ থেকে ভারতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। চলবে এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত। এর আগে অবশ্য মাঠে গড়াবে এশিয়া কাপের ত্রয়োদশ আসর। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৬ মার্চ পর্যন্ত।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল-আমিন হোসেন, আরাফাত সানি, নুরুল হাসান সোহান, নাসির হোসেন, তাসকিন আহমেদ ও মোহাম্মদ মিঠুন আলী।
মূল দলের বাইরে আরো চার ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। তারা হলেন—ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি ও মুক্তার আলী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা