,

শঙ্কামুক্ত মুস্তাফিজ

1454516412স্পোর্টস ডেস্ক : আর মাত্র তিন সপ্তাহ। ২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। এর পরপরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতিও শুরু করেছে বাংলাদেশ। এখন এক সপ্তাহের বিশ্রামে রয়েছে মাশরাফিরা। এরই মধ্যে বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এশিয়া কাপের জন্য এখন পর্যন্ত চূড়ান্ত তালিকা জানায়নি বিসিবি।
বুধবার মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানান, এশিয়া কাপের দল আমরা খুব শিগগিরই ঘোষণা করবো। আগামী ৫-৬ দিনের মধ্যে দল ঘোষণা হবে বলেও ঈঙ্গিত দেন তিনি।
উৎকণ্ঠা ছিল মুস্তাফিজুর রহমানের এশিয়া কাপে অংশগ্রহণ নিয়ে। জিম্বাবুয়ের সিরিজের দ্বিতীয় ম্যাচেই চোটে পড়েন মুস্তাফিজ। এশিয়া কাপে তার খেলার বিষয়ে ফারুক আহমেদ জানান, মুস্তাফিজের চোট পুরোপুরি না সারলেও এশিয়া কাপের আগেই তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা