,

জিএসপি না পাওয়া পর্যন্ত টিকফা চুক্তি বাস্তবায়িত হবে না!

TOFAIL-A-1423576568বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সব শর্ত পূরণের পরেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা ফিরে না পাওয়া পর্যন্ত টিকফা চুক্তি কার্যকর হবে না। বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এ কে এম শামীম ওসমানের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, জিএসপি সুবিধা ফিরে পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ১৬টি শর্তের সবগুলোই পূরণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রানাপ্লাজা ধসের পর যুক্তরাষ্ট্র হঠাৎ জিএসপি সুবিধা বন্ধ করে দেয়। তারা আমাদের শ্রমমান নিয়ে যে প্রশ্ন তোলে বা ১৬টি শর্ত আরোপ করে, তার সবগুলোই তৈরি পোশাক নিয়ে, কিন্তু তৈরি পোশাক প্রবেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোনো সুবিধা দেয় না। ১৬টি শর্ত সম্পূর্ণভাবে আমরা পূরণ করেছি, এটা তারাও স্বীকার করে, আর শুধু বলে অনেক উন্নয়ন হয়েছে, আরও উন্নয়ন হওয়া প্রয়োজন।’
তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা যা যা করার করেছি, আর কী করবো? শর্ত পূরণের পরেও যদি জিএসপি সুবিধা না পাই, তাহলে সেটা রাজনৈতিক কারণ ছাড়া আর কী হতে পারে?’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা