,

পুলিশের শাস্তি`দৃশ্যমান`করুন

160108104807_bangla_parliament_640x360_bbcbangla_nocreditবাংলাদেশে পুলিশের হাতে ঘটা অপরাধগুলোর শাস্তি আরো বেশি `দৃশ্যমান’ করার জন্য সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার ঢাকায় জাতীয় সংসদের এক বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এই পরামর্শ দিয়েছে।
বৈঠকে পুলিশের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে পুলিশ কর্মকর্তাদের কাউন্সেলিং সেবা দেয়ারও সুপারিশ করা হয়।
বৈঠকে উপস্থিত এমপিদের কয়েকজন মনে করেন, এই ঘটনাগুলিতে জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
স্থায়ী কমিটির একজন সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, “পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছে। তবে দুই-চার জন সদস্য অপরাধে জড়িয়ে পড়ছে। তাদের শাস্তি নিশ্চিত ও দৃশ্যমান করার সুপারিশ করা হয়েছে।”
সম্প্রতি একজন ব্যাংক কর্মকর্তা এবং ঢাকা সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তার ওপর কথিত নির্যাতনের ঘটনা নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা করা হয়।
এই ঘটনাগুলোর পর পুলিশ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিলেও এরপর আর কোনো পদক্ষেপ দেখা যায়নি, যা নিয়ে জনসাধারণের মধ্যে প্রবল সমালোচনা হয়।
সংসদীয় বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও পুলিশ প্রধানসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এব্যাপারে তাদের বক্তব্য জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা