,

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ কেজি গাঁজা ও অস্ত্রসহ আটক ৫

download (23)ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৫০ কেজি গাঁজা, ১১৮ বোতল ফেনসিডিল, তিনটি দেশীয় অস্ত্র, একটি প্রাইভেটকার ও পিকঅাপসহ পাঁচজনকে অাটক করেছেন র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বুধবার বিকেলে উপজেলার কেশবপুর গ্রামের মাদক ব্যবসায়ী কালু মিয়ার (৪৭) বাড়িতে  অভিযান চালিয়ে এসব মাদক, অস্ত্র ও গাড়িসহ তাদের অাটক করা হয়। সন্ধ্যায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অাটকরা হলেন, উপজেলার কেশবপুর গ্রামের মৃত রফিকুল ইসলাম ওরফে রফু মিয়ার ছেলে কালু মিয়া (৪৭), একই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে উজ্জল মিয়া (৩০) ও মৃত এলাহী বক্সের ছেলে রফিক (৪০),  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের অাব্দুর নূরের ছেলে মঞ্জুর হোসেন শাহিন (২৬) এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার কনারাই গ্রামের লতু মিয়ার ছেলে দুরুদ আহমেদ (২৫)। র‌্যাব-১৪ সূত্র জানায়, কেশবপুর গ্রামের কালু মিয়ার ঘরে মজুদ রাখা মাদকদ্রব্য প্রাইভেটকার ও পিকআপযোগে ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে ওই বাড়িতে হানা দেয় র‌্যাব। এ সময় পালানোর চেষ্টাকালে ওই পাঁচজনকে অাটক করা হয়। পরে পিকআপ ও প্রাইভেটকার তল্লাশি করে এবং কালু মিয়ার শয়নকক্ষ থেকে ৫০ কেজি গাঁজা ও ১১৮ বোতল ফেনসিডিল, একটি কিরিচ, দুটি রামদা, নয়টি মোবাইল ফোন, নয়টি সিম, দুই হাজার ৯৩৫ টাকা উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা