,

৩ লাখ কর্মী নেবে কাতার’

download (1)‘আগামী দুই বছরে বাংলাদেশ থেকে তিন লাখ কর্মী নেবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। গত বছর দেশটি বাংলাদেশ থেকে ১ লাখ ২৩ হাজার কর্মী নেয়। চলতি বছর থেকে এ সংখ্যা বাড়বে।’
বুধবার প্রবাসী কল্যাণমন্ত্রী নূরুল ইসলাম বিএসসির সঙ্গে বৈঠকে কাতারের প্রশাসনিক উন্নয়ন ও শ্রমমন্ত্রী ড. ইসা সাদ আল-ফাফালি আল-নুয়াইমি এ আশ্বাস দেন।
২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কাপ হবে কাতারে। এ উপলক্ষে দেশটি নতুন করে গড়ে তোলার বিশাল কর্মযজ্ঞ চলছে। ১৩ হাজার ডলার ব্যয়ে ছয়টি শহর গড়ে তোলা হচ্ছে। এজন্য অবকাঠামো নির্মাণ খাতে বিপুল পরিমাণ কর্মী প্রয়োজন। গত দুই বছরে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নিয়েছে কাতার। এ সংখ্যা আগামী দুই বছরে তিন লাখে উন্নীত করা হবে বলে জানিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী।
কাতারের রাজধানী দোহায় দুই দেশের মন্ত্রীদের বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।
তিন দিনের সরকারি সফরে গত মঙ্গলবার বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার কাতার যান নূরুল ইসলাম বিএসসি। বৃহস্পতিবার কাতারের প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল-থানির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রবাসী কল্যাণমন্ত্রী।
বুধবারের বৈঠকে বাংলাদেশ থেকে অধিক সংখ্যক প্রশিক্ষিত কর্মী নেওয়ার অনুরোধ করেন নূরুল ইসলাম বিএসসি। বাংলাদেশের অনুরোধের জবাবে কাতারের মন্ত্রী বলেন, “আগামী দুই বছরে বাংলাদেশ থেকে তিন লাখ কর্মী নিতে আগ্রহী তার দেশ। কর্মীগ্রহণ বৃদ্ধির পদ্ধতি ঠিক করতে আগামী মাসের প্রথম সপ্তাহে দুই দেশের প্রতিনিধিদের ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ ঢাকায় বৈঠক করবে।”
কাতার বর্তমানে বাংলাদেশে থেকে শুধু নির্মাণশ্রমিক ও পরিচ্ছন্নকর্মী নিচ্ছে। ইসা সাদ আল-ফাফালি আল-নুয়াইমি বৈঠকে জানান, বাংলাদেশ থেকে সেলসম্যান, নার্স, চিকিৎসক, প্রকৌশলী এবং অফিস কর্মচারী নিতে চায় তার দেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা