,

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুল শিক্ষকদের নিয়োগের নির্দেশ

90760_146নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ২০১১ সালে উত্তীর্ণ পুল শিক্ষকদের নিয়োগ না দিয়ে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ২০১১ সালের উত্তীর্ণ পুল শিক্ষকদের নিয়োগ দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

পুল শিক্ষকদের নিয়োগ-সংক্রান্ত বিভিন্ন সময়ে দায়ের করা ৭২টি রিট আবেদনের নিষ্পত্তি করে আজ বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, শেখ মোহাম্মদ মুরশেদ, সিদ্দিক উল্লাহ মিয়া ও মো. খায়রুল আলম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।

আইনজীবী মুরশেদ সাংবাদিকদের জানান, ২০১১ সালের আগস্ট মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় সরকার। এ বিজ্ঞপ্তির বিপরীতে ১১ লাখ প্রার্থী আবেদন করেন। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০১২ সালের ১২ আগস্ট ২৭ হাজার ৭২০ প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে ১২ হাজার ৭০১ জনকে নিয়োগ দেয় সরকার।

বাকিদের পুল শিক্ষক হিসেবে সাত দিন থেকে ছয় মাসের জন্য কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এই পুল শিক্ষকদের নিয়োগ সাময়িক। তাঁরা প্রতি মাসে ছয় হাজার টাকা করে সম্মানী পান এবং কোনো ছুটি তাঁরা পান না।

এর মধ্যে ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর নতুন করে সহকারী শিক্ষক পদে আবার নিয়োগ বিজ্ঞপ্তি দেয় সরকার। এই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৪ সালে রিট দায়ের করেন পুল শিক্ষকরা। তাঁদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে একই বছরের ১৯ অক্টোবর হাইকোর্ট সরকারের দেওয়া বিজ্ঞপ্তি স্থগিত করে রুল জারি করেন। আজ এই রুল নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট।

আইনজীবী মুরশেদ আরো জানান, এ-সংক্রান্ত প্রায় ৭২টি রিট ছিল। এর মধ্যে আবেদনকারী দুই থেকে আড়াই হাজার হতে পারেন। হাইকোর্ট এসব আবেদনকারী পুল শিক্ষকদের নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন। আর তাঁদের নিয়োগের আগে নতুন করে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ না দিতেও সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা