,

ঘরোয়া উপায়ে দূর করুণ ঘাড়ের কালো দাগ

neek-kalo-dagডেস্ক রিপোর্ট : অবেকের ঘাড়ের কাছে কালো দাগ রয়েছে। যেকারণে ডিপ নেক ব্লাউজ থেকে সালোয়ার সব গিয়েছে জীবন থেকে সরে। এখন হাইনেকই আপনার ভরসা। কিন্তু এখন আর নয়। ঘাড়ের কালো দাগ আর বাধ সাধবেনা আপনার স্ট্যাইল ফ্যান্ডায়। জেনে নিন কি করে দূর করবেন ঘাড়ের কালো দাগ

কাঠবাদাম:
ত্বকের কালো দাগ দূর করতে কাঠবাদাম অপরিহার্য।এতে রয়েছে ভিটামিন ই। যা ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করে।
কীভাবে ব্যবহার করবেন: চার পাঁচটা কাঠবাদাম সারারাত দুধে ভিজিয়ে রেখে দিন। সকালে উঠে পেস্ট তৈরি করে মুখে মাখুন। শুকিয়ে গেলে হালকা উষ্ণ জলে ধুয়ে নিন। সপ্তাহে তিনদিন লাগান, উপকার পাবেন।

বেকিং সোডা: ত্বকের কালো দাগ দূর করতে বেকিং সোডা অদ্বিতীয়।
কীভাবে ব্যবহার করবেন:
জলের সঙ্গে বেকিং সোডার মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার পেস্টটি না শুকানো পর্যন্ত মুখে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। মুখের পরিবর্তে সারা শরীরেও মাখতে পারেন এই পেস্টটি।

অ্যালোভেরা: ত্বকের আর্দ্রতা বজিয়ে রাখে অ্যালোভেরা। এটা আমারা সবাই জানি। কিন্তু আমারা অনেকেই জানি না ত্বকের কালো দাগ দূর করেও সাহায্য করে অ্যালোভেরা। কারণ এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকে নতুন কোষ সৃষ্টি করতে সাহায্য করে।
কীভাবে ব্যবহার করবেন: অ্যালোভেরার পাতা থেকে জেল বার করে নিন। তারপর ঘাড়ে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। সপ্তাহে তিন দিন করুন দেখবেন কালো দাগ হালকা হয়ে গিয়েছে।

শশা: রূপচর্চায় শশার ব্যবহারের শেষ নেই। ত্বক পরিষ্কার করতে শশা সাহায্য করে। সেই সঙ্গে হালকা করে ত্বকের কালো দাগও।
কীভাবে ব্যবহার করবেন: শশার রস বের করে নিন। তার সঙ্গে চাইলে মধু ব্যবহার করতে পারেন। এবার মিশ্রণটি ঘাড়ে ম্যাসাজ করুন। সপ্তাহে দুদিন এই প্যাক ব্যবহার করুন

কমলা লেবুর খোসা: কমলালেবুর খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। যা আপনার ত্বকে করে উজ্জ্বল ও দাগ বিহীন।
কীভাবে ব্যবহার করবেন:
কমলা লেবুর খোসা দুধে ভিজিয়ে রাখুন। তারপর তাঁর পেস্ট তৈরি করে লাগান। কিছুদিন পর থেকেই পার্থক্য বুঝতে পারবেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা