,

কোন পানীয় ত্বকের কী উপকার করে?

Drinnkলাইফস্টাইল ডেস্ক : ত্বক সুস্থ রাখতে চিকিৎসকরা বেশি করে পানি পান করতে বলেন। এ ক্ষেত্রে শুধু পানি পান না করে ফল অথবা সবজির রস খেতে পারেন, যা আমাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করে। মাঝেমধ্যে শরীরের বিষাক্ত পদার্থের কারণে ত্বক রুক্ষ ও কালচে মনে হয়। এ ধরনের পানীয় শরীরের এই বিষাক্ত পদার্থ দূর করতে বেশ কার্যকর।

কোন ধরনের পানীয় ত্বকের কী উপকার করে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।

গাজরের রস ত্বকের জৌলুস ধরে রাখে
গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন-এ রয়েছে, যা ত্বকের বলিরেখা দূর করে। এটি ত্বকের গভীরে গিয়ে ত্বককে পরিষ্কার করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ত্বকের জৌলুস ধরে রাখতে বেশ কার্যকর।

ডালিমের রস ত্বক পরিষ্কার করে
ত্বকের নতুন কোষ জন্মাতে সাহায্য করে ডালিমের রস। এটি ত্বকের গভীরে গিয়ে ত্বকের সব ধরনের সমস্যার সমাধান করে। এই উপাদান ত্বকের পানিশূন্যতা দূর করে। এর ফলে চেহারার বয়সের ছাপ সহজেই দূর হয়।

চেরি ফলের রস ত্বকের রুক্ষতা দূর করে
শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে চেরি ফল বেশ কার্যকর। এর ফলে চেহারার রুক্ষতা সহজেই দূর হয়। চেরি লিভার পরিষ্কার রাখে। যার ফলে ত্বক উজ্জ্বল ও সতেজ হয়।

টমেটোর রস তৈলাক্ত ত্বকের তেলতেলে ভাব দূর করে
টমেটোর রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের বলিরেখা দূর করে। এটি তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল দূর করতেও বেশ কার্যকর।

শসার রস ত্বকের দাগ দূর করে
ত্বকের কালচে দাগ, ব্রণের দাগ দূর করতে শসার রস খুবই উপকারী। এটি ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে ত্বককে সতেজ রাখে।

কমলার রস ত্বকের বলিরেখা দূর করে
কমলার রসে প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে, যা মলিন ত্বকে প্রাণ ফিরিয়ে আনে। এই উপাদান ত্বকের বলিরেখা দূর করে চেহারার বয়সের ছাপ দূর করে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা