,

বয়স চুরি থেকে রক্ষা পেলেন নেপাল অধিনায়ক

Raju-Rijalস্পোর্টস ডেস্ক : বেশ গুরুতর অভিযোগই উঠেছিল নেপালের অধিনায়ক রাজু রিজালের বিরুদ্ধে। বয়স চুরির সঙ্গে তিনি নাকি তার নামও বদলে ফেলেছেন। ভারতের কুস্তব পাওয়ার তার বিরদ্ধে এই অভিযোগ করেছেন। তবে উপযুক্ত প্রমাণের অভাবে এবারের মতো পার পেয়ে যাচ্ছেন রাজু।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে নেপালের অধিনায়ক রাজু রিজালের প্রকৃত বয়স ১৯ নয় ২৫ বছর। তার বিরুদ্ধে এই অভিযোগটি তুলেছেন ভারতের ক্রিকেটার কুস্তব পাওয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুস্তব একটি পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি করেছেন তারা একসাথে অনূর্ধ্ব-১৫ পর্যায়ের ক্রিকেট খেলেছেন। তাহলে এখন রাজুর বয়স হওয়ার কথা ২৪ কি ২৫ বছর। আর সে সময় তার নাম ছিল রাজু শর্মা। আর এখন নেপালের অধিনায়ক হিসেবে তার নাম রাজু রিজাল।

কুস্তবের অভিযোগের ভিত্তিতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও নড়েচড়ে বসেছে। তবে রাজুর বিরুদ্ধে উপযুক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে তিনি এই অভিযোগ থেকে পার পেয়ে যাচ্ছেন।

চলতি টুর্নামেন্টের আগে ক্রিকেট এসোসিয়েশন অব নেপাল যে কাগজপত্র জমা দিয়েছে তাতে সন্তুষ্ট হয়েছে আইসিসি। প্রত্যেক বোর্ডকে নিয়মানুযায়ী আইসিসিকে খেলোয়াড়দের পাসপোর্টের কপি ও জন্ম নিবন্ধন কপি জমা দিতে হয়। আর সেই তথ্যানুযায়ী রাজু রিজাল ১৯৯৬ সালের ২৬ সেপ্টেম্বর নেপালের ধানগাড়িতে জন্মগ্রহণ করেছেন। তবে আইসিসি সিএএনের প্রধান নির্বাহী ও নেপালের টিম ম্যানেজার সুদিপ শর্মার সঙ্গেও কথা বলেছেন। আলোচনার পর তারা সন্তুষ্ট হয়েছে। তাই এ বিষয়টিকে আপাতত ‘ক্লোজড’ রাখছে আইসিসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা