,

সোনালী বেসিকে ডাকাতি ও লুটপাট: অর্থমন্ত্রী

photo-1454482630_115194দেশের ব্যাংকিং খাতে বেসিক ও সোনালী ব্যাংক ঝামেলা সৃষ্টি করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘ব্যাংকিং খাতের আঘাত থেকে পুরোপুরিভাবে পরিত্রাণ পেয়েছি সেটাও বলতে পারব না।’  আজ বুধবার জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারি (ব্যাংকিং) খাত বেশ কিছু ঝামেলা সৃষ্টি করেছে। আমাদের দুটি ব্যাংক এ সমস্যা সৃষ্টি করেছে। সোনালী ব্যাংক, যেখানে বড় ধরনের ডাকাতি হয়েছে, জালিয়াতি হয়েছে। আর বেসিক ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যাংকটাকে লুট করার চেষ্টা করেছেন। এই দুটি আঘাত থেকে মুক্তি পেতে আমাদের বেশ কষ্ট করতে হয়। পুরোপুরিভাবে যে আমরা পরিত্রাণ পেয়েছি, সেটাও বলতে পারব না।’
দেশের ব্যাংকিং খাত অনেক এগিয়ে গেলেও এখন পর্যন্ত ব্যাংকগুলো তাদের সেবা নিয়ে সব মানুষের কাছে পৌঁছাতে পারেনি বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, কোনো কোনো ব্যাংকের সংখ্যা বেশি হলেও দেশের আর্থিক চাহিদার তুলনায় তা বেশি নয়।
অর্থমন্ত্রী বলেন, সরকারি বাণিজ্যিক ব্যাংকের অবস্থা ভলো নয়। তবে এর মধ্যেও জনতা ব্যাংক ভালো করছে।

শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে