,

দিনাজপুরে ট্রাক উল্টে নিহত ৪

dinajpur__sm_968475659দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে কাঠবোঝাই ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ৫ জন আহত হয়েছেন।

বড়পুকুরিয়া কয়লাখনি গেটের সামনে মঙ্গলবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোসাদ্দেক বুধবার সকালে জানান, গাইবান্ধার পলাশবাড়ী থেকে দিনাজপুর আসার পথে রাত ১টার দিকে কাঠবোঝাই একটি ট্রাক বড়পুকুরিয়া কয়লাখনির গেটের সামনে রাস্তার খাদে উল্টে পড়ে। এ সময় ট্রাকে থাকা গাছের গুঁড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন আরও পাঁচজন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল আলম জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা