,

জিকা ভাইরাস আতংকের মুখে গাড়ির নাম পাল্টে দিল টাটা

160202145548_zica_tata640জিকা ভাইরাসের বিস্তার নিয়ে পৃথিবীব্যাপি উদ্বেগ ছড়িয়ে পড়ার পর ভারতীয় গাড়ি নির্মাতা কোম্পানি টাটা তাদের নতুন গাড়ির নাম বদলে দিয়েছে।

টাটা যে নতুন গাড়ি বাজারে আনতে যাচ্ছিল – তার নাম ছিল ‘জিপ্পি কার’ – সংক্ষেপে ‘জিকা’।

‘জিকা’র বিজ্ঞাপনে মডেল হয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি।

কিন্তু জিকা যেহেতু এখন একটি ক্ষতিকর ভাইরাসের নাম হিসেবে দুনিয়াজোড়া পরিচিতি পেয়ে গেছে তাই টাটা এই নাম বদলে দেবার সিদ্ধান্ত নিয়েছে।

tata factory
টাটার গাড়ি তৈরির একটি কারখানার ভেতরে

আজ বুধবারই দিল্লিতে এক মোটর শো-তে এই নতুন গাড়ি প্রথম জনসমক্ষে প্রদর্শিত হবে। এর গায়ে অবশ্য জিকা নামটিই থাকবে, কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর একটি নতুন নাম জানানো হবে, বলছে টাটা।

পৃথিবীর ২০টি দেশে এখন মশাবাহিত জিকা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এই ভাইরাসে কোন গর্ভবতী মহিলা আক্রান্ত হলে তার সন্তান অস্বাভাবিক ছোট মস্তিষ্ক নিয়ে জন্মাতে পারে।

বিশ্বস্বস্থ্যা সংস্থা ইতিমধ্যেই একে আন্তর্জাতিক স্বাস্থ্য হুমকি বলে ঘোষণা করেছে। এর মোকাবিলা করার মতো কোন টিকা বা ওষুধ এখনো আবিষ্কৃত হয় নি।

টাটা মোটরস তাদের ন্যানো গাড়ির জন্য সুপরিচিত, তবে তারা জাগুয়ার এবং ল্যান্ড রোভার ব্র্যান্ডেরও মালিক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা