,

প্রতারণার অভিযোগে বিচারের কাঠগড়ায় নেইমার

160203025332_neymar_outside_court_640x360_ap_nocreditস্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে স্পেনের বার্সেলোনার একটি আদালতে হাজিরা দিতে হল। বার্সেলোনা ফুটবল ক্লাবে তার বদলিকে ঘিরে দুর্নীতি ও প্রতারণার অভিযোগ ওঠার পর এটি আদালত পর্যন্ত গড়ায়।

বার্সেলোনা ক্লাব বলছে, ২০১৩ সালে তারা নেইমারকে ৫ কোটি ৭০ লাখ ইউরো প্রদান করেছিল, কিন্তু তদন্তকারীরা বলছে নেইমারের সাথে বার্সেলোনার চুক্তি হয়েছিল ৮ কোটি ৩০ লাখ ইউরোতে।

আদালতে হাজির হয়ে বিচারকের সামনে দেড় ঘণ্টার মত কাটান নেইমার।
নেইমারের সাথে এজেন্ট হিসেবে আদালতে উপস্থিত হয়েছিলেন তার বাবা নেইমার ডা সিলভা স্যান্টোস।

এর আগে অবশ্য একটি ব্রাজিলিয়ান গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কোনও রকম ভুল করার কথা অস্বীকার করেন এই বার্সেলোনা তারকা।
ব্রাজিলের একটি তৃতীয় পক্ষ বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস এই অভিযোগটি সামনে নিয়ে আসে।
প্রতিষ্ঠানটি ব্রাজিলের খেলোয়াড়দের স্পোর্টস রাইটসের ৪০% এর মালিক।

ডিআইএস বলছে, বার্সেলোনায় এই নেইমারের এই চুক্তির ফলে যে লেনদেন হয়েছে তাতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা