,

‘মুক্তিযুদ্ধ ও শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টির পেছনে অসৎ উদ্দেশ্য’

141030171820_bangla_freedom_fighters_640x360_bbc_nocredit-400x225মুক্তিযুদ্ধ ও শহীদের সংখ্যা নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টির পেছনে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, এতো বছর পর এ ধরণের বিতর্ক সৃষ্টি দেশের স্বাধীনতার ভিত্তিমূলে আঘাত। তারা শিগগিরই ‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’ প্রণয়নে সরকারের প্রতি আহ্বান জানান।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে প্রাণ দিয়েছিলেন ৩০ লাখেরও বেশি মানুষ। সম্ভ্রম হারিয়েছিলেন ২ লাখেরও বেশি মা-বোন। ইতিহাসের এই মীমাংসিত সত্যের প্রমাণ মেলে দেশ-বিদেশের নানা গবেষণা, বই-পুস্তক এবং গণহত্যা বিষয়ক প্রতিবেদনে। তবে স্বাধীনতাবিরোধী গোষ্ঠী মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট এসব তথ্য নিয়ে বরাবরই নানা বিতর্ক সৃষ্টির অপচেষ্টা চালিয়ে এসেছে।
ইতিহাসবিদরা বলেন, এসব মীমাংসিত সত্য নিয়ে স্বাধীনতাবিরোধী গোষ্ঠী শুধু মুক্তিযুদ্ধকেই অবমাননা করছে না, এমন প্রশ্ন তুলে পাকিস্তানী গোষ্ঠীকে খুশি করতেই এমন প্রয়াস চালাচ্ছেন তারা।

মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক শাহরিয়ার কবির বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১০ বছরে স্বাধীনতা ও বিজয় দিবসের অন্তত বিশটা বাণীতে তাকে সরকারি বয়ানে ৩০ লক্ষ শহীদের কথা তখন বলতে হয়েছে। মুক্তিযুদ্ধের স্বীকৃত সত্যগুলোকে অস্বীকার করার অর্থ বাংলাদেশের ভিত্তিমূলে আঘাত করা। বাংলাদেশের সৃষ্টিকে নাকচ করে দেয়া।’ ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘রাজনৈতিকভাবে যা মীমাংসিত তাকে কখনোই চ্যালেঞ্জ করা উচিত নয়। তার এই বক্তব্যের পেছনে আমার মনে হয় রাজনৈতিক অসৎ উদ্দেশ্য আছে।’

এ বুদ্ধিজীবীদের মতে, বিভিন্ন দেশের অভিজ্ঞতায় মুক্তিযুদ্ধ নিয়ে যারা কটাক্ষ করবেন তাদের শাস্তি হিসেবে বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের ধ্বংসযজ্ঞ দেখিয়ে সত্যের মুখোমুখি করা যেতে পারে। মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্য-দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি বলেও মনে করেন এই বিশিষ্টজনেরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা