,

সিরিয়ায় আরো এসইউ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করল রাশিয়া

221225jongiiরাশিয়ার সামরিক বাহিনী সিরিয়ায় আরো অত্যাধুনিক জঙ্গি বিমান মোতায়েন করেছে। এর ফলে সেখানে মোতায়েন রুশ বিমান বাহিনী আরো জোরদার হয়েছে। তুরস্কের সঙ্গে যখন রাশিয়ার টানাপড়েন বাড়ছে তখন এ পদক্ষেপ নিল মস্কো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনোশেনকোভ গতকাল (সোমবার) বলেছেন, সিরিয়ার হেমিইমিম বিমান ঘাঁটিতে এসইউ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করা হয়েছে। তবে বিমানের সংখ্যা সম্পর্কে কিছু বলেন নি তিনি। সেখানে মোতায়েন জঙ্গিবিমানের ফুটেজ প্রচার করেছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন।
দামেস্কের আহ্বানে সাড়া দিয়ে চার মাস আগে সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের অবস্থান বিমান অভিযান শুরু করে রাশিয়া। রুশ বিমান বাহিনী এ পর্যন্ত সেখানে ৬ হাজার মিশন পরিচালনা করেছে। রুশ বিমান অভিযানের ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ার সামরিক বাহিনী দায়েশ বিরোধী লড়াইয়ে ব্যাপক সাফল্য পেয়েছে। – সূত্র : আইআরআইবি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা