,

ধর্ষিত কিশোরীকে হাসপাতালে আবার ধর্ষণ

new__100782নিউজ ডেস্ক : কিশোরীটি ধর্ষিত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল। কিন্তু সেখানে সে আবার ধর্ষণের শিকার হয়। প্রথম ধর্ষিত হয়েছিল প্রতিবেশী কিশোরের কাছে, দ্বিতীয়বার ধর্ষণের শিকার হয় হাসপাতালের নিরাপত্তারক্ষী হাতে।

ঘটনাটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুরের। ওই কিশোর ও নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝাড়খন্ড রাজ্য পুলিশ বলছে, জামশেদপুর লাগোয়া পরশুডি এলাকায় গত ২৬ জানুয়ারি প্রতিবেশী এক কিশোর ধর্ষণ করে ১৩ বছরের ওই মেয়েটিকে। পরে নির্যাতিতা কিশোরীকে চিকিৎসার জন্য জামশেদপুরের সরকার পরিচালিত এম জি এম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবার রাতে ওই হাসপাতালেরই এক নিরাপত্তারক্ষী মেয়েটিকে দ্বিতীয়বার ধর্ষণ করে।

ওই কিশোরীর মা পুলিশ জানান, রবিবার সন্ধ্যায় ওই নিরাপত্তারক্ষী তাকে মুড়ি কিনে আনতে বলে। মুড়ি নিয়ে ফিরে এসে তিনি দেখেন তার মেয়ে বিছানায় বসে কাঁদছে। পরে সে মাকে জানায় হাসপাতালের শৌচালয়ে নিয়ে গিয়ে ওই নিরাপত্তা রক্ষী তার সঙ্গে কী করেছে।

জামশেদপুর শহর পুলিশ সুপারিনটেনডেন্ট চন্দন ঝা বলেন, “প্রায় ২৪ ঘণ্টার চেষ্টায় সোমবার গ্রেপ্তার করা হয়েছে শম্ভূ মাহাতো নামের ওই রক্ষীকে।”

পুলিশ সুপারিনটেনডেন্ট বলেন, “কিশোটিকে এখন শহরের সবচেয়ে নামকরা হাসপাতাল – টাটা মেইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা