বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি কারাগারে

images5দেশের কারাগারগুলোতে ৩৪ হাজার ৭৯৬জন ধারণ ক্ষমতার মধ্যে বন্দি রাখা হয়েছে প্রায় ৬৯ হাজার ৭৭৪জন। ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ বন্দি কারাগারে রাখা হয়েছে। বন্দি ধারণক্ষমতা ৮০ হাজার হওয়া উচিত বলে মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার জাতীয় সংসদে সাইমুম সরওয়ার কমলের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সর্বশেষ তথ্য অনুসারে গত ২৪ জানুয়ারি ২০১৬ তারিখ পর্যন্ত দেশের কারাগারগুলোতে ৬৯ হাজার ৭৭৪ জন বন্দি আছে। বর্তমানে কারাগারসমূহের বন্দি ধারণের ক্ষমতা ৩৪ হাজার ৭৯৬ জন। উত্তরোত্তর বন্দি সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কারাগারে বন্দি ধারণক্ষমতা ৮০ হাজার হওয়া উচিৎ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সিরাজুল ইসলাম মোল্লার অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে বাংলাদেশি দূতাবাস থেকে পাওয়া তথ্য অনুসারে, বিভিন্ন দেশে আটক ও বিচারাধীন বাংলাদেশি নাগরিকের সংখ্যা ১৩ হাজার ২৪ জন। তবে আরো কিছু বাংলাদেশি নাগরিক বিভিন্ন দেশের কারাগারে আটক থাকতে পারেন। এ বিষয়ে দূতাবাসগুলো সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমে হালনাগাদ তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
মো. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’১৫) মানব পাচার অপরাধে ৫৮৫টি মামলা দায়ের হয়েছে। গত অর্থবছরে (২০১৪-১৫) মানব পাচারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে ৮৭৭টি মামলা দায়ের হয়।
আসাদুজ্জামান খান কামাল বলেন, গত দুই বছরে ‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২’ এর অধীনে রুজ্জুকৃত মামলাসমূহ তদন্ত শেষে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোট ৫৭৬টি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
আরোক প্রশ্নে জবাবে মন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি, তাদেরকে উন্নত প্রশিক্ষন প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জমাদি সরবরাহ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় নজরদারি বাড়াতে সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান