,

তামিমদের ভিসা এখনো আসেনি

Tamimস্পোর্টস ডেস্ক : এখনো শেষ হয়নি অপেক্ষা। আজও সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাননি বাংলাদেশের তিন ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুবাইয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়া নিয়ে তাই একটু অনিশ্চয়তায় ভুগছেন তাঁরা।
তামিমের দুবাই যাওয়ার কথা ছিল গতকাল রাতে। কিন্তু ভিসা না আসায় যেতে পারেননি। একই কারণে আজ রাতে দুবাই যাওয়ার কথা থাকলেও যাওয়া হয়নি সাকিব, মুশফিকের। তিনজনই এখন আছেন ভিসা পাওয়ার অপেক্ষায়। তামিম মুঠোফোনে জানিয়েছেন, ‘ভিসা এলে পরের ফ্লাইটেই আমরা চলে যাব। কাল সকালেও যদি ই-মেলে ভিসা পাই তাহলে রাতের ফ্লাইট ধরব, সেরকমই কথা হয়েছে পিএসএলে আমাদের দলগুলোর সঙ্গে।’
এখনো ভিসা না পাওয়ার কারণটা তামিমও ঠিক বুঝতে পারছেন না। তবে ধারণা করছেন, সংযুক্ত আরব আমিরাতের ভিসার ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের ওপর চলমান বিধিনিষেধের প্রভাবেই এই জটিলতা। ‘আমি আমার এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখছি। তিনি জানিয়েছেন, যেকোনো সময় ভিসা হয়ে যাবে। বাংলাদেশের নাগরিকদের ওই দেশের ভিসা দেওয়ার ক্ষেত্রে কিছু কড়াকড়ি আছে। সম্ভবত সে কারণেই দেরি হচ্ছে’—বলেছেন তামিম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা