বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ১৫ জনের যাবজ্জীবন

cc6f7c564164f2d75c30e8c16fa73168-hartalরাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের সময় সিরাজগঞ্জের ফকিরতলা বেইলি ব্রিজে নাশকতার ঘটনায় করা মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত। এর মধ্যে ১৫ জনকে যাবজ্জীবন এবং ১৩ জনকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। খালাস দেওয়া হয়েছে ৩২ আসামিকে। আজ মঙ্গলবার বিকেলে এ রায় ঘোষণা করেন বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান।
আদালত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া পাঁচ বছর করে দণ্ড পাওয়া আসামিদের পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে আছেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মো. আবু সাইদ সুইট (যাবজ্জীবন), সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম (পাঁচ বছরের কারাদণ্ড) ও সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান ভুঁইয়া (পাঁচ বছরের কারাদণ্ড)। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থক।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ১১ জন আদালতে উপস্থিত ছিলেন। এর মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন এবং পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত ১০ জন। বাকি ১৭ আসামি পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) এন্তাজুল হক বাবু। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন সেলিম রেজা।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০১৩ সালে ১১ ডিসেম্বর সকালে জামায়াতের ডাকে হরতাল ও বিএনপির ডাকে অবরোধ চলছিল। ওই দিন বিএনপি-জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকেরা সিরাজগঞ্জ থানার ফকিরতলা বেইলি ব্রিজের পাটাতন তুলে নাশকতা চালায়। এ সময় বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় ওই দিন সিরাজগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বাদী হয়ে ৪০ জনের নামে মামলা করেন। মামলার তদন্ত শেষে ৬০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান