,

খালেদা জিয়াকে ভারতে একটি অনুষ্ঠানে আমন্ত্রন

kha-leda_zia_bnp_bd_114248নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ মার্চ ভারতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তিনি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ওই অনুষ্ঠানে যোগ দেবেন কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, ‘গ্লোবাল লিডারশিপ ফোরামের’ ওই আমন্ত্রণ গত ২০ জানুয়ারি পাঠানো হয়েছে। অভ্যর্থনা কমিটির কো-চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি আরসি লাহোতি ও ভাইস চেয়ারম্যান নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী রাড লুবার্স আমন্ত্রণপত্রে সই করেছেন। ওয়ার্ল্ড কালচার ফেস্টিভ্যালের উদ্যোগে গ্লোবাল লিডারশিপ ফোরামের ওই অনুষ্ঠান হচ্ছে। খালেদা জিয়া ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
জানতে চাইলে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রথম আলোকে বলেন, আগামী ১২ মার্চ গ্লোবাল লিডারশিপ ফোরামের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে খালেদা জিয়া তাতে অংশ নেবেন কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
বিএনপির দলীয় একাধিক সূত্র জানায়, বিএনপিকে ভারতবিদ্বেষী দল বলে অনেকে মনে করেন। পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বিএনপি সুসম্পর্ক গড়ে তুলতে নানাভাবে চেষ্টা করছে। বিশেষ করে গত নির্বাচনে ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ওই দল ও সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করতে সচেষ্ট বিএনপি। সূত্র জানায়, ভারত সরকার ও বিজেপির নেতৃস্থানীয় কয়েকজনের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা গেলে খালেদা জিয়া ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা