,

তুষারপাতে রেলস্টেশনে বন্দী লাখো যাত্রী

downloadচীনে তীব্র তুষারপাতের কারণে বন্ধ রয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের সব ধরনের গণপরিবহণ। পুলিশ জানিয়েছে, এতে সেখানকার একটি রেলস্টেশনে আটকে পড়েছে প্রায় এক লাখ মানুষ।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার তথ্যমতে, সোমবার রাতে দেশটির বন্দর নগরী গুয়াংঝুতে সর্বোচ্চ তুষারপাত রেকর্ড করা হয়েছে। এতে গুয়াংঝু রেলস্টেশনে আটকে পড়েছে এক লাখেরও বেশি লোক। এছাড়া মধ্যচীনেও চলছে দেশটির ইতিহাসে ভয়বহতম শৈত্যপ্রবাহ।

চলতি মাসের আট তারিখে উদযাপিত হতে যাচ্ছে চীনাদের নববর্ষ। এরই মধ্যে তীব্র এই তুষারপাত শুরু হওয়ায় নিজেদের পরিবারকে দেখতে অগ্রিম ছুটি নিয়ে বাড়ি যাচ্ছে দেশটির বিভিন্ন প্রদেশের লাখ লাখ কর্মকর্তা-কর্মচারী। তুষারপাতের কারণে উত্তর ও মধ্যচীনের স্টেশনগুলো থেকে ছেড়ে আসা ট্রেনগুলোও বিভিন্ন স্থানে আটকে পড়েছে।

এদিকে গুয়াংঝু স্টেশনের আইন শৃঙ্খলা রক্ষায় পাঁচ হাজার ২০০ পুলিশ সদস্য নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অযথা স্টেশনে ট্রেনের জন্য বসে না থেকে অনলাইনে রেলের সময়সূচি জানার জন্য যাত্রীদের প্রতি আহবান জানাচ্ছে তারা। এতে মানুষের ভীড় কিছুটা কমতে পারে বলে ধারণা পুলিশের।

চীনে ছুটির মৌসুমে বিভিন্ন স্টেশন থেকে প্রায় ৩০ কোটি বার রেল চলাচল করে। এটি বিশ্বের সবচেয়ে বড় বাৎসরিক ভ্রমণ। এদিকে তুষারপাতের কারণে সৃষ্ট যানজটে বিমানের নির্ধারিত ফ্লাইট ধরতে পারেনি গুয়াংঝুর চারশোর বেশি মানুষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা