,

মাসের শেষ পর্যন্ত পকেটে টাকা রাখতে চান?

empty-pocket_2মাস শেষ হওয়ার আগে পকেট খালি! এই সাধারণ সমস্যাটায় প্রতিটি চাকরিজীবীকে পড়তে হয়। বিশেষত যারা নতুন চাকরি পেয়েছেন তাদের হাতে তো টাকা থাকতেই চায় না! মাসের শেষ পর্যন্ত হাতে কিছু টাকা রেখে দেওয়া একজন চাকরিজীবীর জন্য একটি চ্যালেঞ্জের বিষয়! আপনার এই চ্যালেঞ্জকে সহজ করে দিবে কিছু কৌশল।
১। পাবলিক যানবাহন ব্যবহার করুন

অনেকে বাসে চলাচল করতে পারেন না। তারা সিএনজি বা রিকশা ব্যবহার করেন। এটা না করে অন্তত মাসের প্রথম কিছুদিন পাবলিক বাসে চলাচল করুন। এটি আপনার টাকা কিছুটা হলেও সেভ করবে।
২। খুচরো টাকা জমিয়ে রাখুন

শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও এই ছোট কাজটি মাস শেষ আপনার পকেট ভরিয়ে রাখবে। প্রতিদিনকার ছোট খুচরা টাকাগুলো আলদা করে রাখুন। মাস শেষে দেখবেন অনেকগুলো টাকা হয়ে গেছে।
৩। এটিএম ব্যবহারে সচেতন হন

প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এটিএম থেকে তুলুন। একসাথে সম্পূর্ণ টাকা তুলে ফেলবেন না। এতে টাকা দ্রুত খরচ হয়ে যাবে। সবচেয়ে ভাল উপায় হল নিয়মিত খরচগুলোর একটি লিস্ট তৈরি করে নিন। যেমন খাবার, বাসা ভাড়া, শপিং অথবা বিদ্যুৎ বিল ইত্যাদি। লিস্ট অনুযায়ি প্রতিটি খাতের জন্য আলাদা আলাদা খামে টাকা রেখে দিন। যখন খাম খালি হয়ে গেলে সেই খাতে আর বাড়তি টাকা খরচ করবেন না।
৪। পুরোন জিনিস বিক্রি করা

অনেক দোকানে পুরাতন জিনিসপত্র বিক্রি করা যায়। সেখানে পুরোতন জামা পুরোতন জুতো বিক্রি করে দিতে পারেন। এছাড়া প্রতি মাসে জমাকৃত খবরের কাগজ বিক্রি করে ফেলুন। এতে ঘর পরিষ্কার হবে সাথে সাথে হাতে কিছু টাকাও আসবে।
৫। ঘরের খাবার

আপনি কি খুব বেশি বাইরে খেতে পছন্দ করেন? মাঝে মাঝেই লাঞ্চ বাইরে করেন? এই অভ্যাসটি পরিবর্তন করুন। বাসা থেকে লাঞ্চ নিয়ে আসুন।
৬। আয়ের আরেকটি উৎস রাখুন

আয়ের একটি উৎসের উপর নির্ভর করা কিছুটা ঝুঁকিপূর্ণ। আয়ের একাধিক উৎস সৃষ্টি করুন। আপনি যে কাজটিতে দক্ষ সেটি করুন। তা যত ছোট কাজই হোক না কেন।
৭। মাসিক বাজার

প্রতিদিন অল্প অল্প করে বাজার না করে, মাসের শুরুর দিকে সারা মাসের প্রয়োজনীয় জিনিসগুলো একসাথে কিনে ফেলুন। এতে বার বার মার্কেটে যাবার ঝামেলা কমবে এরসাথে আপনার খরচও কমবে। কারণ যতবার আপনি মার্কেট বা সুপার শপে যাবেন ততবার প্রয়োজনের বাইরের জিনিসও কিনে ফেলবেন, শুধুমাত্র পছন্দ হওয়ার কারণে।
৮। সেকেন্ড হ্যান্ড বা ছাড়ে পণ্য ক্রয় করুন

খুব বেশি জামা কাপড় কেনার অভ্যাস থাকলে ছাড় বা ডিসকাউন্টের সময় কাপড় কিনুন। কিছু মার্কেট আছে যেখানে সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে পাওয়া যায়। সেখান থেকে কিনতে পারেন। আপনার শখ পূরণ হবে সাথে টাকাও বেঁচে যাবে অনেকখানি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা